২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে ‘সবাইকে যেতে হবে’ পর্যটন স্লোগান নিয়ে ব্যাঙ্গ

সমালোচকরা স্লোগানটিকে ‘ক্লিয়ারেন্স সেল’ এর বিজ্ঞাপনের সঙ্গে তুলনা করেছেন। অনলাইনে অনেকেই ব্যাঙ্গ করে বলেছেন নানা কথা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

অস্ট্রেলিয়ার পর্যটকদের আকৃষ্ট করতে নিউজিল্যান্ড সরকারের ‘এভরিওয়ান মাস্ট গো’ (সবাইকে যেতে হবে) শীর্ষক একটি প্রচার দেশটিতে ব্যাঙ্গবিদ্রুপ ও সমালোচনার শিকার হয়েছে।

বিজ্ঞাপনের আদলে ‘সেল নাও অন, এভরিওয়ান মাস্ট গো’ স্লোগানে রোববার শুরু করা এই প্রচার নিয়ে ব্যাঙ্গ করেছেন নিউজিল্যান্ডের বিরোধীদলীয় রাজনীতিবিদরা থেকে শুরু করে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরাও।

তারা এই স্লোগানকে ‘ক্লিয়ারেন্স সেল’ বা ‘শেষ হওয়ার আগেই দ্রুত কিনুন’ স্লোগানের সঙ্গে তুলনা করেছেন।

তাদের ভাষ্য, নিউজিল্যান্ডে চাকরি ছাঁটাই এবং দেশ ত্যাগের হিড়িকের মধ্যে অস্ট্রেলীয়দেরকে দেশটিতে ভ্রমণে আকৃষ্ট করার পরিবর্তে এই স্লোগান বরং অনেকটা ক্লিয়ারেন্স সেলের বিজ্ঞাপনের মতোই মনে হচ্ছে, যাতে ‘এভরিওয়ান মাস্ট গো’ এর সঙ্গে এও লেখা রয়েছে যে, ‘সেল নাও অন’, ইভেন ইউ ডু নট মিস’।

নিউ জিল্যান্ড সরকার ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে অস্ট্রেলিয়ার বেতার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যটনের এই প্রচারণা চালানোর জন্য ৫ লাখ নিউজিল্যান্ড-ডলার বরাদ্দ করেছে। 

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, নিউজিল্যান্ডের পর্যটনমন্ত্রী এই প্রচারের পক্ষে সাফাই দিয়ে বলেছেন, “এই ‘পর্যটন নিউজিল্যান্ড প্রচার’ আমাদের অস্ট্রেলীয় দোস্তদের এ কথাই বলে দিচ্ছে যে, আমরা ব্যবসার জন্য প্রস্তুত, কিছু ভাল চুক্তিও হওয়ার আছে। আমরা দ্রুতই তাদেরকে এদেশে দেখতে পছন্দ করব।”

কিন্তু নিউজিল্যান্ডের গ্রিন পার্টির পর্যটন বিষয়ক মুখপাত্র সেলিয়া ওয়েড-ব্রাউন বলেছেন, “স্লোগানটিতে মনে হতে পারে দেশের জনপ্রিয় পর্যটনস্থলগুলোতে শৌচাগারের প্রয়োজনীয়তা রয়েছে। টয়লেটের জন্য লাইন দেওয়াটা অদ্ভুত।”

অনেকে আবার এই প্রচারের যে খরচ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পর্যটনের প্রচারে অর্ধলাখ ডলার খরচের বিষয়টি তাদের কাছে বিস্ময়কর ঠেকেছে।

কেউ আবার ব্যাঙ্গ করে বলেছেন, সব অস্ট্রেলীয় ঢলের মতো নিউজিল্যান্ডে আসলে তাদেরকে অনেক পর্যটনস্থলেই অপ্রতুল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংকটে পড়তে হবে।

কেউ কেউ বলছেন, গণপর্যটন উৎসাহিত করলে তাতে কেবল দেশে অতিরিক্ত পর্যটকের চাপে পরিবেশের অবনতিই ডেকে আনা হবে।

তাদের মতে, নিউজল্যান্ডে পর্যটকের বন্যা বইয়ে দেওয়াটা দেশের দুর্দশার সমাধান নয়। এতে দেশে স্থানীয় পর্যায়ে জিনিসের দাম বেড়ে যাওয়া, দূষণ বেড়ে যাওয়া এবং পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।

বিরোধী দলের মুখপাত্র বলছেন, “সরকার যখন চাকরি থেকে লোকজনকে ছাঁটাই করছে সেই সময়ে পর্যটন স্লোগানটি শুনে মনে হয়, যেন সরকার নিজেই সবাইকে বের হয়ে যেতে বলছে।”

নিউজিল্যান্ডে অস্ট্রেলীয় পর্যটকই সবচেয়ে বেশি দেখা যায়। বছরে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকদের ৪৪ শতাংশই অস্ট্রেলীয়।

কোভিড মহামারীর আগে ২০১৯ সালে পর্যটন খাতে কোটি কোটি ডলার রাজস্ব অর্জন করেছিল নিউজিল্যান্ড। মহামারীর সময় এ আয়ে ভাটা পড়ে।  

তবে মহামারী শেষে ২০২৩ সালে পর্যটন থেকে দেশটি কিছুটা বেশি আয় করেছিল। আর গত একবছরে নিউজিল্যান্ডে পর্যটকের সংখ্যা আরও বেড়েছে।