১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে তেলবাহী লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে নিহত ১৪

দেশটির রিভনে অঞ্চলের এ দুর্ঘটনায় দুই যানের আরোহীদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 11:13 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ছয় বছর বয়সী একটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। 

রয়টার্স জানায়, শনিবার দেশটির রিভনে অঞ্চলের এ দুর্ঘটনায় দুই যানের আরোহীদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। 

দেশটির জরুরি পরিষেবা টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বার্তায় জানিয়েছে, বেঁচে যাওয়া যাত্রী একজন নারী। তিনি গুরুতর আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওই বার্তায় একটি গম ক্ষেতে উল্টে পড়ে থাকা একটি যানের ছবিও পোস্ট করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধরত রাশিয়ার বাহিনীগুলো শনিবার দেশটির দোনেৎস্ক অঞ্চলের আরও অগ্রসর হয়ে সোকিল নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে।