২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কার: ট্রাম্পের মনোনয়নে সমর্থন দেবে রাশিয়া

গ্রিনিচ মান সময় শুক্রবার ৯টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) চলতি বছর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে; তার কয়েক ঘণ্টা আগে মস্কোর দিক থেকে এ বার্তা এল।

নোবেল শান্তি পুরস্কার: ট্রাম্পের মনোনয়নে সমর্থন দেবে রাশিয়া
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে যোগ দিতে যাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মনোনয়নে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উষাকভ।

শুক্রবার এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার কথা। তার কয়েক ঘণ্টা আগে মস্কোর এ প্রভাবশালী কর্মকর্তা এ কথা বললেন। 

গ্রিনিচ মান সময় ৯টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) চলতি বছর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে; যদিও অভিজ্ঞ পর্যবেক্ষকরা এবার ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে নোবেল শান্তি পুরস্কার পেতে প্রবলভাবে আগ্রহী, তা তার একাধিক কথাবার্তায় স্পষ্ট হয়েছে। অনেক দেশ এরই মধ্যে তার এ আকাঙ্ক্ষায় সমর্থনও দিয়েছে।

রাশিয়াও এর আগে বারবারই বলেছে, তারা ইউক্রেইন যুদ্ধ বন্ধে ট্রাম্পের চেষ্টায় কৃতজ্ঞ। 

বৃহস্পতিবার প্রকাশিত এক মন্তব্যে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, রাশিয়া-ইউক্রেইনের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারলে কিইভ ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেবে। 

- ট্রাম্প এখনো যেভাবে নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন