Published : 13 Aug 2026, 03:10 PM
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়েছে।
বুধবার টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে গিয়েছিল হেলিকপ্টারটি; খবর রয়টার্সের।
কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর মাঠের ঘেসো জমিতে বড় ধরনের বড় ধরনের আগুনের সূত্রপাত্র হয়।
বেল কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র কি্লফ কোলম্যান জানিয়েছেন, বেল কাউন্টির সালাদোতে দুর্ঘটনাটি ঘটেছে। এলাকাটি অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।
বেল কাউন্টির শান্তি রক্ষাকারী বিচারপতি দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন। নিহতরা হেলিকপ্টারের আরোহী ছিলেন বলে কোলম্যান জানিয়েছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এক্স এ বলেছেন, “আজ ফক্স হুড অভিযানের সময় বেল কাউন্টিতে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে আমাদের সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।”
এক বিবৃতিতে ফোর্ড হুড ঘাঁটি জানিয়েছে, একটি এএইচ-৬৪ অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে। পরিবারকে না জানানো পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ স্থগিত থাকবে।
কোলম্যানের সরবরাহ করা ছবিতে দেখা গেছে, মাঠের মধ্যে বিরাট এলাকাজুড়ে আগুন জ্বলছে, তার মধ্যেই দমকল কর্মীরা হেলিকপ্টাটির ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন।