১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ মৃত্যু, নিখোঁজ ৮২

ওই অঞ্চলজুড়ে তুমুল বৃষ্টিপাতের মধ্যে এ ভূমিধস ও প্রাণহানির খবর এল।

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ মৃত্যু, নিখোঁজ ৮২
পশ্চিম বান্দুং এলাকার এক গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। ছবি: রয়টার্স/এবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 06:20 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে ৭ জন নিহত ও ৮২ জন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

ওই অঞ্চলজুড়ে তুমুল বৃষ্টিপাতের মধ্যে শনিবার তারা এ ভূমিধস ও প্রাণহানির খবর দিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পশ্চিম বান্দুং এলাকার এক গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। 

“নিখোঁজের সংখ্যা অনেক। আজ আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও জোরদারের চেষ্টা করবো,” বলেছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ আগেই শুক্রবার থেকে সপ্তাহখানেক পশ্চিম জাভা প্রদেশে ভারি বৃষ্টিসহ আবহাওয়াজনিত চরম দুর্যোগের ব্যাপারে সতর্ক করেছিল বলে স্থানীয় গণমাধ্যম কম্পাস ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে।