১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বিগ টিকেটে বাজিমাত’, ৮৩ কোটি টাকা জিতলেন ভারতীয় নাগরিক

নভেম্বর মাসের লটারিতে এক প্রবাসী বাংলাদেশিও গাড়ি জিতেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 11:36 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকেট লটারি কিনে কোটিপতি বনে গেছেন এক ভারতীয়।

খালিজ টাইমস জানিয়েছে, বিগ টিকেটের ৮৩ কোটি টাকার (আড়াই কোটি দিরহাম) লটারি জিতেছেন তিনি। নভেম্বর মাসের এই ড্র হয়েছে বুধবার।

রাজন পিভি নামে সেই প্রবাসী ভারতীয় নাগরিক পনের বছর ধরে বিগ টিকেটের লটারি টিকেট কেটে অবশেষ সফল হয়েছেন। গত ৯ নভেম্বর তিনি ওই টিকেট কিনেছিলেন।

রাজনের বাড়ি কেরালায়। সহকর্মীদের নিয়ে লটারির টিকেট কেটে আসছিলেন তিনি। বিগ টিকেটে বাজিমাত করা লটারিও কেনেন দলবদ্ধভাবে। ফলে পুরো টাকা তিনিসহ ১৫ সহকর্মী ভাগ করে নেবেন।

এর আগে অক্টোবর মাসে ৮৩ কোটি টাকার লটারি জিতেছিলেন সারাবানান ভেঙ্কটাচালাম নামে আরেক ভারতীয় নাগরিক।

বিগ টিকেটে ‘ড্রিম কার’ সিরিজও অব্যাহত রয়েছে। বুধবার এই সিরিজের লটারিতে ‘মাসেরটি গ্রেকেল’ গাড়ি জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। মোহাম্মদ রুবেল সিদ্দিক আহমেদ নামে ওই বাংলাদেশি থাকেন আবুধাবিতেই। গত ১৭ নভেম্বর সেই টিকেট কিনেছিলেন তিনি।

এ ছাড়া গ্রান্ড প্রাইজে ১০ ব্যক্তির প্রত্যেকে পেয়েছেন ৩৩ লাখ টাকা করে।