হরমুজ প্রণালিতে ২ মার্কিন জাহাজ, ৮ ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির
আইআরজিসি বলেছে, পাঁচটি ইরানি ট্যাংকারের বিরুদ্ধে মার্কিন অগ্রাসনের জবাবে এসব জাহাজে হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে দুই মার্কিন জাহাজ ও আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ।
আইআরজিসি বলেছে, পাঁচটি ইরানি ট্যাংকারের বিরুদ্ধে মার্কিন অগ্রাসনের জবাবে এসব জাহাজে হামলা চালানো হয়েছে।
এর পাশাপাশি হরমুজ প্রণালির ‘নিষিদ্ধ এলাকা’ দিয়ে পার হওয়ার চেষ্টা করা আরও ১০টি জাহাজকেও তারা লক্ষ্যবস্তু করেছে বলে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
বুধবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রেখেছে।
“পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারের ওপর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসন ও অপকর্মের জবাবে আইআরজিসির নৌবাহিনী এই এলাকায় যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ ও আটটি তেল ট্যাংকারকে লক্ষ্যস্থল করেছে আর এতে সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
তারা আরও বলেছে, “এর পাশাপাশি আগ্রাসি সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সমর্থন ও উস্কানিতে ১০টি লঙ্ঘনকারী জাহাজ হরমুজ প্রণালির নিষিদ্ধ ও ও অনিরাপদ এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করলে সেগুলোকেও লক্ষ্যস্থল করা হয়।”
তাদের ‘বীরত্বপূর্ণ’ নৌবাহিনী দৃঢ়তা ও কর্তৃত্বের সঙ্গে হরমুজ প্রণালির ওপর নজরদারি ও ব্যবস্থাপনা পরিচালনা করছে বলে দাবি করেছে আইআরজিসি।
আরও পড়ুন:
