১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদুরোকে হাতকড়া পরিয়ে নেওয়া হল যুক্তরাষ্ট্রের আদালতে

মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে। নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

মাদুরোকে হাতকড়া পরিয়ে নেওয়া হল যুক্তরাষ্ট্রের আদালতে
আদালতে নেওয়া হচ্ছে মাদুরোকে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 07:45 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। তাদেরকে আদালতে নেওয়া নাটকীয় ছবি প্রকাশ করেছে বিবিসি।

ছবিতে দেখা  গেছে, মাদুরোকে হাতকড়া পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে পাহারা দিয়ে রেখেছে সশস্ত্র কর্মকর্তারা। মাদুরোর সঙ্গে রয়েছেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। নিউ ইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে এদিন।

আদালতে নেওয়ার আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরো ও তার স্ত্রীকে। তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। 

এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে সস্ত্রীক আটক করে পরে নিউ ইয়র্কের ব্রুকলিনের কারাগারে নিয়ে রেখেছিল।

সেখান থেকেই সোমবার তাদেরকে আদালতে হাজির করা হল।