১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান

ইরানি বাহিনী মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের ওপর হামলা করা যায়- বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার।

আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান
বাকের কালিবাফ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।

ইরানের সংবাদ সংস্থা ইরনা কালিবাফের এই বার্তা প্রকাশ করেছে। যুদ্ধের ৩০ তম দিনে কালিবাফ বলেছেন, “শত্রুরা প্রকাশ্যে আলোচনার সংকেত দিচ্ছে, আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। 

“আমাদের বাহিনী মার্কিন সেনাদের ইরানের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের ওপর হামলা করা যায়।” বার্তায় ইরানের স্পিকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার দাবির তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।”

ইরানের আত্মসমর্পণের প্রসঙ্গে কালিবাফ বলে, “ইরানের বার্তা স্পষ্ট। তারা অপমান মেনে নবে না।”

ওদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসদরদপ্তর পেন্টাগন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই অভিযানে অনুমোদন দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।