১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তামিলনাডুর ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাডু রাজ্য মার্কেটিং কর্পোরেশনের (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার আদেশ দিয়েছেন তিনি।

তামিলনাডুর ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
তামিলনাডুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে বিজয়। ছবি: নিউজঅনএয়ার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 05:57 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ভারতের তামিলনাডুজুড়ে মন্দির, স্কুল ও বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত রাজ্য পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় ।

তামিলনাডু রাজ্য মার্কেটিং কর্পোরেশনের (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। এটি মুখ্যমন্ত্রী হিসেবে এই সুপারস্টার অভিনেতা ও রাজ্যের ক্ষমতাসীন তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) নেতার প্রথম আদেশ বলে জানিয়েছে এনডিটিভি।  

এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, “সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে, তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, দুই সপ্তাহের মধ্যে উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাধার্সের মধ্যে থাকা ৭১৭টি খুচরা মদের দোকান বন্ধ করার আদেশ জারি করেছেন।

“রাজ্যে টিএএসএমএসি বর্তমানে ৪৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। এগুলোর মধ্যে ২৭৬টি উপাসনাস্থলের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১৮৬টি আর বাস স্ট্যান্ডের কাছে ২৫৫টি।”  

টিএএসএমএসির মদ বিক্রি থেকে তামিলনাডুর রাজস্বের বড় একটি অংশ আসে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালে এই খাত থেকে আসা রাজস্বের পরিমাণ ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি। তারপরও এই আদেশে সব দলের মনোভাবের প্রতিধ্বনি রয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। 

বিজয় ‘আসক্তিমুক্ত’ তামিলনাডু গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্যে এটি তার প্রথম পদক্ষেপ।   

তামিলনাডুর বিধানসভা নির্বাচনের আগেই টিএএসএমএসির মদের দোকানগুলোর বিরুদ্ধে কথিত অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।   

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম নির্দেশনায় থালাপতি বিজয় রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে এবং মাদকের বিরুদ্ধে পদক্ষেপ ও নারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে বলেছিলেন।