১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে মাইন পাততে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে মাইন পাতা যে কোনও নৌকাকে গুলি করে ধ্বংস করতে নৌ বাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ প্রণালিতে মাইন পাততে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 09:57 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

হরমুজ প্রণালিতে মাইন পাতার চেষ্টা করা যে কোনও নৌযান দেখা মাত্রই গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া নির্দেশ দেন।

ট্রাম্প বলেন, “আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন হরমুজ প্রণালির পানিতে মাইন পাততে আসা যে কোনও ধরনের নৌকা, তা আকারে যতই ছোট হোক না কেন, গুলি করে ধ্বংস করে দেয়।”

তিনি আরও বলেন, “এই নির্দেশের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বা জড়তা থাকা চলবে না।”

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন নৌবাহিনীর মাইন পরিষ্কারকারী জাহাজগুলো ‘এই মুহূর্তে’ হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে।