১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওমান থেকে পাকিস্তানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ  কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ওমান গিয়েছিলেন। সেখান থেকে আবার পাকিস্তানে ফিরেছেন তিনি।

ওমান থেকে পাকিস্তানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাকচি। ছবি:

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি ওমান সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্খা রয়টার্স।

রোববার তিনি ইসলামাবাদ পৌঁছান। এর আগে শনিবার তিনি ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি ফের পাকিস্তানে ফিরলেন।

আরাকচি শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও  অন্যান্য শীর্ষ  কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেখানে তিনি ইরান যুদ্ধ স্থায়ীভাবে অবসানে একটি কার্যকর কর্মকাঠামো প্রশ্নে তার দেশের অবস্থান জানিয়েছিলেন বলে এক্সে এক পোস্টে জানান।

আরকচি ইসলামাবাদ ছাড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি তার প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিল করেছেন।

ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র আসলেই কূটনীতির বিষয়টিকে গুরুত্বসহকারে নিচ্ছে কিনা সেটি তার  এখনও দেখার আছে।