১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত শনিবারের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 11:11 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ আবার শুরু হতে পারে বলে দ্য নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পত্রিকাটিকে ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যেতে বেশি আগ্রহী।”

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফসহ অন্যদের মধ্যে গত শনিবার বৈঠক হয়েছিল। তবে সেই বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।

এরপর মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসার বিষয়ে একমত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।