Published : 31 Jul 2026, 06:29 PM
আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন।
শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা। তারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
আহতদেরকে স্থানীয় বুমের্দেস ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিব আহতদের দেখতে হাসপাতালে গেছেন বলে জানিয়েছে দেশটির এন্নাহার টিভি।