১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত

স্কাইডাইভারদের বহনকারী এই উড়োজাহাজ দুর্ঘটনায় পাইলট এবং ১০ যাত্রীর সবাই মারা গেছেন।

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত
ড্রোন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 10:28 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

পূর্ব ফ্রান্সের তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় পাইলট এবং ১০ যাত্রীর সবাই মারা গেছেন। নিহত যাত্রীদের পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বিমানটি স্থানীয় একটি প্যারাসুট স্কুল ব্যবহার করছিল। এটি মুর্তে-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকাজ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী বলেছেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এ দুর্ঘটনাকে তিনি ভয়াবহ ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন।