১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হোয়াইট হাউজের কাছের ব্যারিকেডে গাড়ির ধাক্কা, একজন গ্রেপ্তার

সংবাদ সংস্থার ছবিতে দেখা গেছে, কালো একটি গাড়ি হোয়াইট হাউজ কমপ্লেক্সের পশ্চিম পাশে একটি নিরাপত্তা চেকপয়েন্টে ধাক্কা খায়।

হোয়াইট হাউজের কাছের ব্যারিকেডে গাড়ির ধাক্কা, একজন গ্রেপ্তার
সিক্রেট সার্ভিস এজেন্ট। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

হোয়াইট হাউজের কাছে নিরাপত্তা বেষ্টনী ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিসের  মুখপাত্র বলেন, “মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টা ৩৭ মিনিটের দিকে এক ব্যক্তি গাড়ি দ্রুতগতিতে গাড়ি চালিয়ে এসে হোয়াইট হাউজের প্রবেশপথে নিরাপত্তা ব্যারিকেডে ধাক্কা মারে।

“ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিসের মুখপাত্র।

সংবাদ সংস্থার ছবিতে দেখা গেছে, কালো একটি গাড়ি হোয়াইট হাউজ কমপ্লেক্সের পশ্চিম পাশে একটি নিরাপত্তা চেকপয়েন্টে ধাক্কা খায়। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি।

নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ঘাতক গাড়িটি আটক করে। কেন চালক এমন কাণ্ড ঘটালেন, তিনি ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছেন কিনা সে ব্যাপারে কিছু এখনও জানা যায়নি। সিক্রেট সার্ভিস গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের নামও জানায়নি।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বাসভবনের গেটে গাড়ি ধাক্কা মারার ঘটনা অবশ্য এটিই নতুন নয়। গত বছরে দুই বার এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবারের ঘটনা ফের হোয়াইট হাউজের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।