১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার রায়জানে কারখানায় বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

রাজধানী মস্কো থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে বিস্ফোরণটি ঘটে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

রাশিয়ার রায়জানে কারখানায় বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০
কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পর বিস্ফোরণটি ঘটে। ছবি: ইউনাইটেড টোয়েন্টিফোর মিডিয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

রাশিয়ার রায়জান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন বলে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে। 

মন্ত্রণালয়টি শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাজধানী মস্কো থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে বিস্ফোরণটি ঘটে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। 

রায়জান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পর বিস্ফোরণটি ঘটে। 

রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ আগুন লাগার কোনো কারণ জানায়নি। এই কারখানাটিতে কী উৎপাদন হতো তাও পরিষ্কার হয়নি।  

এই খবর আসার আগে ইউক্রেইনীয় ড্রোনগুলো রায়জান অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক অবকাঠামোতে আঘাত হেনেছে বলে খবর হয়েছিল।  

রাশিয়ার কিছু গণমাধ্যম জানিয়েছে, গানপাউডারে আগুন লাগার পর সেখান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।