১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে আম আদমির ‘রাজত্ব শেষ’, বড় জয়ের পথে বিজেপি

কেজরিওয়াল ও তার ডেপুটি মনীষ সিসৌদিয়া তাদের আসনে পরাজিত হয়েছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। শূন্যের হ্যাটট্রিকের পথে শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস।

দিল্লিতে আম আদমির ‘রাজত্ব শেষ’, বড় জয়ের পথে বিজেপি
বিজেপি সদরদপ্তরে উল্লাস। ছবি: দ্য হিন্দু থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 02:01 PM

Updated : 26 Aug 2026, 11:46 AM

এক দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির (এএপি) ভরাডুবিতে ২৭ বছর পর রাজধানী দখলের পথে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

শনিবার প্রথম ৩ ঘণ্টার ভোট গণনা শেষে এই চিত্রই ফুটে উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

শহরটির বিধানসভার ৭০টি আসনের প্রায় প্রতিটিতেই চার-পাঁচ রাউন্ড গণনার ফল প্রকাশিত হয়েছে। তাতে নিজ নিজ আসনে এএপির অনেক হেভিওয়েট প্রার্থীকেই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর পেছনে থাকতে দেখা যাচ্ছে। 

এরই মধ্যে কেজরিওয়াল ও তার ডেপুটি মনীষ সিসৌদিয়া তাদের আসনে পরাজিত হয়েছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ও তার জোটের প্রার্থীরা ৪৭টি আসনে এগিয়ে, আম আদমি ২৩ আসনে। 

ভোটের ট্রেন্ড দেখে বিজেপির দিল্লি সদরদপ্তরে উৎসব শুরু হয়েছে, কবরের নিস্তব্ধতা আম আদমির কার্যালয়ে।

কংগ্রেসের ভাগ্যে এবারও শিকে ছিড়বে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কোনো আসন না জিতলে টানা তিন নির্বাচনে শূন্যের হ্যাটট্রিক করবে তারা। 

ভোটের পর বুথফেরত জরিপগুলোতেও বিজেপির ফেরার আভাস মিলেছিল। 

প্রতিষ্ঠার কিছুকাল পরেই ২০১৫ সালের নির্বাচনে ভূমিধস জয়ে দিল্লিতে সরকার গড়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি, সেবার তারা ৭০টি আসনের ৬৭টিই ব্যাগে পুরেছিল। 

পাঁচ বছর পর, ২০২০ এর নির্বাচনে তারা জিতেছিল ৬২টি আসন, বিজেপি পেয়েছিল ৮টি।   

দিল্লি নির্বাচনের বুথফেরত জরিপে বিজেপি'র ফেরার আভাস

ভোটে দিল্লি: রাজধানী চাই বিজেপির, আম আদমির চোখ হ্যাটট্রিকে