১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে বেদান্তের বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ: নিহত ১৪

বয়লারের টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রয়টার্স

Published : 15 Apr 2026, 10:25 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ভারতের ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে সিংহিতরাইতে মঙ্গলবার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

জেলার পুলিশ সুপার পিকে ঠাকুর রয়টার্সকে বলেন, "ছত্তিশগড়ে বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন।"

তিনি বলেন, বয়লারের টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এক বিবৃতিতে বেদান্ত বলেছে, তাদের সিংহিতরাইয়ের প্ল্যান্টে একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ ঘটেছে এবং এর কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।