১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প-স্টারমার ফোনালাপ, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা

দুই নেতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।

ট্রাম্প-স্টারমার ফোনালাপ, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 09:36 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফোনালাপ করেছেন।

রোববার দুই নেতার এই ফোনালাপে হরমুজ প্রণালি সচল করার ‘জরুরি প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “দুই নেতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

“গুরুত্বপূর্ণ এই প্রণালি অবরুদ্ধ হয়ে থাকায় বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব এবং যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার ওপর গুরুতর প্রভাবের প্রেক্ষাপটে তারা এই আলোচনা করেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে তার যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন, যাতে হরমুজ প্রণালিতে অবাধে নৌ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।”