২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলছড়িতে  আ. লীগ জয়ী

পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 01:23 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ফুলছড়ি সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সবকটি কেন্দ্রের ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান (ঘোড়া) ২০ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম জামায়াত সমর্থিত প্রার্থী উপজেলা জামায়াতের সদস্য প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী (মোটরসাইকেল) পেয়েছেন ১২ হাজার ৬১৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সদস্য শহিদুল ইসলাম (টিবওয়েল) ২১ হাজার ২২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম (মাইক) পান ১১ হাজার ২০৬ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রাশেদা বেগম (হাঁস) ২৪ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুক্তা বেগম (কলস) পেয়েছেন ২১ হাজার ৮৫০ ভোট।