নোয়াখালীর সুবর্ণচরে আ.লীগ জয়ী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুল আনম চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
দোয়াত কলম প্রতীকে তিনি ৮১ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এবিএম জাকারিয়া আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৪৫ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ মেহেদি হাসান এই ফলাফল ঘোষণা করেন।
