রূপগঞ্জে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়ও বিএনপি সমর্থিত চেয়ারম্যানসহ চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বর্জনকারী চার জন হলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান আকন্দ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন, শিরিন আক্তার, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাকী মনি।
তাদের অভিযোগ, ৯০ শতাংশ ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের দেওয়া।
এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
