২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: ফুলছড়িতে আ. লীগ বিদ্রোহী প্রার্থী আটক

ভোট চলাকালে কেন্দ্রে ঢুকে প্রচার চালানোর অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিএম সেলিম পারভেজকে আটক করা হয়েছে।  

গাইবান্ধা প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 02:21 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

নির্বাচনকাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান জানান, নির্বাচন আচরণবিধি না মেনে বেলা ১২টার দিকে সেলিম পারভেজ উপজেলার কঞ্চিপাড়া এ এম ইউ একাডেমি কেন্দ্রে ঢুকে প্রচার চালাচ্ছিলেন।

“একাধিকবার তাকে নিষেধ করা সত্ত্বেও তিনি প্রচার চালিয়ে যান। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।”

তার বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার বিষয়ে ভোট শেষে সিদ্ধান্ত হবে বলে জানান ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান।