জামালপুরে বিএনপির ভোট বর্জন
অর্ধেকেরও বেশি কেন্দ্রে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুল ইসলাম লানজু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তার অভিযোগ, উপজেলার ৫১টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে ভোট কারচুপি এবং আটটি থেকে বিএনপির নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে। র অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফায়জুল ইসলাম লানজু।
এদিকে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বিএনপির অভিযোগকে সাজানো নাটক বলে দাবি করেছেন।
