২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর মেয়ে ভাইস চেয়ারম্যান

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোকলেছুর রহমান মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:53 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর মেয়ে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে মোকলেছুর রহমান মিন্টু আনারস মার্কা প্রতীকে ৫৬ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু মোটর সাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫৮২ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে এ ফলাফল জানান।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে শাহাজাহান আলী ছানু সরদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর মেয়ে মাহজাবিন শিরিন পিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।