সিলেট সদরে আ. লীগ, কানাইঘাটে বিএনপি
সিলেট সদরে আওয়ামী লীগ সমর্থিত আশফাক আহমদ এবং কানাইঘাট উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আশিক উদ্দিন চৌধুরী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
রোববার রাতে রিটানিং কর্মকর্তা এ জেড এম নূরুল হক ফল ঘোষণা করেন।
সদরে আওয়ামী লীগ সমর্থিত আশফাক আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী আবুল কাহের চৌধুরী শামীম আনারস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯১ ভোট।
কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আশিক উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পান ২৭ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নিজাম উদ্দিন আল-মিজান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২৭৪ ভোট।
