২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে চেয়ারম্যান আ. লীগের

চট্টগ্রামের রাউজান উপজেলায় চেয়ারম্যানসহ সবকটি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:57 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার মোট ৬৯টি কেন্দ্রে ভোটার ছিল দুই লাখ ৩৬ হাজার ৮৯২ জন।

চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

দোয়াত-কলম প্রতীকে বাবুল পান এক লাখ আট হাজার ৭৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৫৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নুর মোহাম্মদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই দলের ফৌজিয়া খানম মিনা। প্রজাপতি প্রতীকে তিনি পান ৭৯ হাজার ৮৭০ ভোট।