২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সদরে জয়, মোহনগঞ্জে হার আ’লীগের

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি ধরে রাখতে পারি আওয়ামী লীগ। তবে সদর উপজেলায় ধারাবাহিকতা রেখেছে তাদের।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 11:32 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

মোহনগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপির সভাপতি আ ক ম শফিকুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ঘোষিত বেসরকারি ফলাফলে আ ক ম শফিকুল হক পেয়েছেন ২৮ হাজার ৪২৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী লতিফুর রহমান রতন পান ২২ হাজার ২৬ ভোট।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহীদ ইকবাল ২০ হাজার ৬১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

বিএনপির জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী এলাকা মোহনগঞ্জ।

নেত্রকোণা সদরে আবার আ. লীগ

আওয়ামী লীগ সমর্থিত আগের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের বদলে নবীন প্রার্থী এসএম কামরুল হাসান শাহীনকে সমর্থন দিয়েও চেয়ারম্যান পদটি ধরে রেখেছে তারা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরীর কার্যালয়ের ঘোষিত ফলাফলে এসএম কামরুল হাসানকে বেসরকারি ফলাফলে জয়ী ঘোষণা করা হয়েছে।

তিনি পেয়েছেন ৫৫ হাজার ৯১৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমান খান পান ৪৯ হাজার ২২০ ভোট পেয়েছেন।