কুড়িগ্রাম সদরে আ. লীগ জয়ী
কুড়িগ্রাম সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পনির উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন শনিবার রাতে এ ফল ঘোষণা করেন।
পনির উদ্দিন আহমেদ কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাইদুর রহমান ব্যাটারী প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ২৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর হাবিবুর রহমান ৪৩ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা বেগম ৪২ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।
কুড়িগ্রাম সদরে মোট ভোটার সংখ্যা ২ লাখ এক হাজার ৪৮০। ভোট কেন্দ্র ৯০টি।
রৌমারীতে আ. লীগের বিদ্রোহী জয়ী
রৌমারী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৫৫২ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১৭ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাহেদ হোসেন সোনা একতারা মার্কা নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭৬৯ ভোট।
