২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে কেন্দ্র দখলে সংঘর্ষ, গুলি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার দুপুরে পূর্ব মোহাম্মদপুর ইউনিয়নের আবদুল কাদের আইডিয়াল একাডেমি কেন্দ্রে এ ঘটনার সময় বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সেনবাগ থানার ওসি মমিনুল হক জানান, গোলযোগ থামাতে আবদুল কাদের আয়ডিয়াল একাডেমি ভোটকেন্দ্র ও নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলি ছোড়ে পুলিশ।

পুলিশ ২১ রাউন্ড গুলি ছোঁড়ে এবং পরে সেনা ও বিজিবি সদস্যরা গিয়ে লাঠিপেটা করে।

তবে, এতে কেউ আহত হয়েছে কি না তা জানাতে পারেননি তিনি।