যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বন্যায় ডুবেছে নিউ জার্সির রাস্তাঘাট
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের আঘাতে নিউ জার্সির রাস্তাঘাটে বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপকূলীয় অঞ্চলে বন্যা সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বিদ্যুৎ বিপর্যয় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকম বলেছে, ঝড়ের তাণ্ডবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ জার্সি, কানেটিকাট, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ায় ৬৮ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রকাশিত: ১১:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬