শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক, মানবিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল পোশাক, ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।