সুন্দরপুর-১ কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা
নোয়াখালীন কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দরপুর-১ সাউথ অনুসন্ধান কূপ খননের কাজ শেষে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। শুক্রবার দুপুরে নতুন এ কূপ খননের কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, এখান থেকে টানা ২০ বছর গ্যাস তোলার আশা করা হচ্ছে।