বরফ শীতল পানিতে সাঁতরে বিশ্ব রেকর্ড চিলির নারী সাঁতারুর
‘আইস মারমেইড’ নামে পরিচিত চিলির নারী সাঁতারু বারবারা হের্নান্দেজ সবচেয়ে দীর্ঘ বরফ সাঁতার সম্পন্ন করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট জানিয়েছে, আন্তর্জাতিক বরফ সাঁতার সমিতি কর্তৃক অনুমোদিত পুয়ের্তো ন্যাটালেসের ক্যানেল সেনোরেটে হের্নান্দেজ ৩.৮৪ কিলোমিটার (২.৩৯ মাইল) সাঁতার কেটেছেন। পানির গড় তাপমাত্রা ছিল ৪.৫৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় তিনি কোন ‘ওয়েটস্যুট’ বা ‘ইনস্যুলেটিং গ্রিজ’ ব্যবহার করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
07 Sep 2025, 02:19 AM
Updated :
02 Sep 2026, 01:22 AM
বরফ শীতল পানিতে সাঁতরে বিশ্ব রেকর্ড চিলির নারী সাঁতারুর