নওগাঁয় সরবরাহ বাড়ায় তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। রোববার জেলার সবচেয়ে বড় আড়ত মহাদেবপুর উপজেলার মোমিনপুরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে ৭০-৮০ টাকা এবং খুচরায় ১০০-১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। যা তিন দিন আগেও ছিল দ্বিগুণ।