নির্বাচনে প্রশাসনকে ‘নিরপেক্ষ’ রাখার দায়িত্ব নিয়েছি: নতুন জনপ্রশাসন সচিব
তিন সপ্তাহ শূন্য থাকার পর জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এত দিন এই কর্মকর্তা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বরত ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এহছানুল হক বলেন, আসন্ন নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা যাতে ‘নিরপেক্ষতা’ বজায় রাখেন, সেই ‘দায়িত্ব’ তিনি নিয়েছেন।