কুমিল্লা জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ‘ভাইকিং রো’তে ফলাফল উদযাপন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে; তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার এ বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।