‘সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৯ জন মারা গেছেন। সরকারি হিসাব অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে ৫২ জনই মারা গেছেন সেপ্টেম্বর মাসে, যা এ বছর এখন পর্যন্ত অন্য সব মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।