জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বুধবার বিদ্যুতের ‘ভৌতিক বিল’ নিয়ে অভিযোগ তোলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান। নিজের বাসায় এক মাসে ২৫ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার কথা তিনি সংসদে তুলে ধরেন। পরে এর জবাব দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।