রাজবাড়ী শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত হাসপাতাল সড়কটি পড়ে আছে নিদারুণ দুর্দশায়। বড় বড় গর্ত ও খানাখন্দে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। তাতে রোগী, স্বজনসহ পথচারীদের পোহাতে হয় চরম ভোগান্তি। পৌর কর্তৃপক্ষ বলছে, ২১ কোটি ৬৯ লাখ টাকার প্রকল্পে সড়কটি সংস্কার করা হবে।