নেতানিয়াহুর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি তথ্য ইরান-ইসরায়েলের
ইরান–ইসরায়েল যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও তা ‘গুজব’ বলে নাকচ করেছে ইসরায়েলের জেরুজালেম পোস্ট।