‘পলিটিক্যাল ইনস্টিটিউট’ থেকে ‘অ্যাকাডেমিক ইনস্টিটিউট’ বানাবো ঢাবিকে: সাদিক
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার আগে ‘থামবেন না’ বলে ঘোষণা দিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ আয়োজিত ভিপি নির্বাচনি বিতর্কে তিনি বলেন, “নির্বাচিত হলে ‘পলিটিক্যাল ইনস্টিটিউট’ থেকে ‘অ্যাকাডেমিক ইনস্টিটিউট’ বানানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে।”