লতিফ সিদ্দিকীর ফাঁসির সাজা হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী
শাপলা চত্বরের ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তারের পরদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, নির্দোষ লতিফ সিদ্দিকীর ফাঁসির সাজা হলে তারা তা সাদরে গ্রহণ করবেন।