২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া হবে
বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন করা যাবে। দুই দেশের জনগণের যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।