মেহেরপুরে বই দেখে পরীক্ষার ভিডিও ধারণ করায় মারধর, সাংবাদিকের মামলা
মেহেরপুরের কাজিপুর ডিগ্রি কলেজে নকলের ভিডিও করায় দুই সাংবাদিককে মারধরের অভিযোগে শিক্ষা প্রতিষ্ঠানটির দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষার সময় দুই সাংবাদিককে মারধর করা হয়। বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় কলেজটির দুই শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ করা হয়েছে এজাহারে। শনিবার গাংনী থানায় মামলা হওয়ার তথ্য দেন ওসি মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।