একটি দল ধর্মের নামে রাজনীতি করে নরকের আগুন জ্বালাচ্ছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তারা সমাজে নরকের আগুন জ্বালাচ্ছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে নির্বাচনের সময়ে সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির পাঁচ পরিবারকে রোববার নতুন ঘর ও ছাগল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।