জুলাই আন্দোলনে আমার ‘প্রতিবাদী’ চেহারা দেখা গেছে: সানজিদা আহমেদ তন্বি
সরকারি চাকরি থেকে কোটা সংস্কারের আন্দোলনে হামলার শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর জুলাই আন্দোলনে তার একটা ‘প্রতিবাদী’ রূপ দেখা গেছে; তিনি সেটির কোনো সুযোগ নিতে চান না। ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, প্রতিরোধ পর্ষদসহ কয়েকটি প্যানেল তন্বীর ‘সম্মানে’ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি ফাঁকা রেখেছে। সেজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।