১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচনে নানা ইশতেহার, বাস্তবায়নে বাধা হবে গঠনতন্ত্র?

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 03:50 PM

Updated : 10 Sep 2026, 12:55 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইশতেহার নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরলেন প্রার্থীরা। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষক নিয়োগ, পেপারলেস রেজিস্ট্রার ভবন তৈরির কথা বলেছেন। তবে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের পাশাপাশি জার্নাল প্রকাশ আর অনুষ্ঠান, সভা, প্রতিযোগিতার আয়োজনেই সীমাবদ্ধ থাকবে ছাত্র সংসদ।