অবমাননাকর আক্রমণের পরও সরকারের নীরবতা হতাশার: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান
নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর বিভিন্ন দল ও সংগঠন অবমাননাকর ভাষায় আক্রমণ করলেও সরকারের ‘নীরবতায়’ হতাশা প্রকাশ করেছেন খোদ কমিশন প্রধান শিরীন পারভিন হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’ এ অংশ নিয়ে এ হতাশার কথা তিনি বলেছেন। শিরীন হক মনে করেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সব সুপারিশ সরকার মেনে নেবে না। এর কারণ হিসেবে সরকারে ‘সংকীর্ণমনা’ ও ‘অপ্রগতিশীল’ প্রতিনিধি থাকার কথা তিনি বলেন। তার ভাষায়, “আমি তো আর বাইরের খবরটা জানি না। কারণ আমরা দেখলাম যখন হেফাজত বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করছে এবং বলছে- এটা পুরোটাই বাতিল করে দিতে হবে…৪৩৩টার ৩টা নিয়ে তাদের সমস্যা, কিন্তু তারা মনে করছে যে- ৪৩০টাও ফেলে দিতে হবে। “এগুলো যখন বলেছে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাবধানবাণী বা তারা কী মনে করে- সেগুলো নিয়ে কোনো কথা কিন্তু শুনিনি।” ‘ইনসাইড আউট’ অনুষ্ঠানে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় স্বাধীন কমিশন গঠনের ওপর জোর দেন শিরীন হক। তিনি বলেন, কমিশনের প্রতিবেদন নিয়ে তরুণদের অবস্থান অবাক করেছে তাকে।
অবমাননাকর আক্রমণের পরও সরকারের নীরবতা হতাশার: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান
